# Tags

গাজী হোন্ডা শোরুম এর উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মুজিব নগরে গাজী হোন্ডা শোরুম এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ শোরুমের উদ্বোধন করা হয়।

আনোয়ারুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোন্ডা কোম্পানির চিফ মার্কেটিং অফিসার শাহ আলম আশিকুর রহমান, এ সময় আরও বক্তব্য রাখেন শোরুমের শত্বাধিকারী মোঃ জিনারুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার আশফাকুর রহমান, আসাদুল হক আশা প্রমূখ।

প্রধান অতিথি কোম্পানির ব্র্যান্ড নিয়ে আলোচনা করেন পরে কেক ও ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন। এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।